বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
খাবার-দাবার

যেভাবে লেবু খেলে মিলবে সর্বোচ্চ উপকার

যেভাবে লেবু খেলে মিলবে সর্বোচ্চ উপকার

লেবু শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি দেহের জন্যও অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তবে লেবু খাওয়ার কিছু বিশেষ উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করলে উপকার পাওয়া যাবে সবচেয়ে বেশি।

১. খোসাসহ লেবু খান

লেবুর সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকে খোসায়, বিশেষ করে ভিটামিন সি। যদিও খোসা খেতে তেমন স্বাদযুক্ত নয়, তবে ছোট কুচি করে ভাত, চটপটি বা মুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে। তবে কারও অস্বস্তি হলে খোসা না খাওয়াই ভাল

২.আয়রনের শোষণ বাড়াতে

Advertisements

শাকসবজি বা ডালজাতীয় খাবারে থাকা উদ্ভিজ্জ আয়রন আমাদের শরীরে সহজে শোষিত হয় না। লেবুর ভিটামিন সি সেই আয়রনের শোষণ বাড়ায়। তাই পালংশাক, ডাল, ব্রকলি বা কচুশাকের মতো খাবারের সঙ্গে লেবু খেলে আয়রনের ঘাটতি দূর হয়।

৩.পানীয় হিসেবেও উপকারী

লেবু দিয়ে তৈরি পানীয় যেমন লেমোনেড জনপ্রিয়, তবে খোসাসহ লেবুর টুকরা পানিতে ভিজিয়ে তৈরি করা ডিটক্স ওয়াটার আরও বেশি উপকারী। ২০০–২৫০ মি.লি. পানিতে লেবু ভিজিয়ে দুই ঘণ্টা রেখে তা খেলে শরীর পরিশুদ্ধ হয় এবং বেশি ভিটামিন সি মেলে।

৪. উত্তাপে লেবু নয়

ভিটামিন সি গরমে নষ্ট হয়ে যায়। তাই রান্নার সময় বা গরম খাবারে লেবু দিলে তেমন উপকার হয় না। লেবু খেতে হলে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার খাবার ও পানীয়ের সঙ্গেই খাওয়াই ভালো।

৫. অতিরিক্ত চিনি নয়

লেবুর টকভাব কমাতে অনেকে পানীয়তে অনেক চিনি যোগ করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনি বা মধুর পরিবর্তে সামান্য লবণ, পুদিনাপাতা বা গোলমরিচ ব্যবহার করলে স্বাদও বাড়বে এবং ক্ষতিও কম হবে।

Advertisements
খাবারস্বাস্থ্য