গরমে ত্বক ঠান্ডা রাখবেন যেভাবে

গরমকালে ত্বক ঠান্ডা রাখা যেন মেজাজ ঠান্ডা রাখার মতোই কষ্টকর! রোদ, ঘাম আর ধুলাবালির মধ্যে ত্বক যেমন গরম হয়ে যায়, তেমনি বাড়ে নানা ধরনের সমস্যা যেমন শুষ্কতা, তৈলাক্ত ভাব, ব্রণ, কিংবা চুল পড়া। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই গরমে ত্বক থাকতে পারে সতেজ ও ঠান্ডা।
সারাদিন ফ্রেশ থাকতে চাইলে
– সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিন শুরু করুন
– চুল ভালোভাবে শুকিয়ে তারপর বাইরে বের হোন
– প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
– ঢিলেঢালা, হালকা রঙের কাপড় পরুন
– রোদে বের হলে ছাতা, রোদচশমা, সানস্ক্রিন, পানির বোতল ও হ্যান্ড ফ্যান রাখুন
– দুপুর ১০টা থেকে ৪টা পর্যন্ত রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন
শুষ্ক ত্বকের যত্ন
অনেকেই ভাবেন গরমে ত্বক শুধু ঘামে, কিন্তু শুষ্ক ত্বকও সমস্যায় ফেলে। এসির ভেতরে দীর্ঘ সময় থাকলে বা পানি কম খেলে ত্বক শুষ্ক হয়ে যায়।
এই সময়ে করণীয়:
– অ্যালোভেরা জেল ব্যবহার করুন
– ঠান্ডা গোলাপজল ত্বকে লাগান
– দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন
– হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন

তৈলাক্ত ত্বকের যত্ন
গরমে তৈলাক্ত ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়। ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, বড় রোমকূপের সমস্যা বেড়ে যায়। তাই যতটা সম্ভব ত্বক পরিষ্কার ও ঠান্ডা রাখুন।
বরফের ব্যবহার
– একটি বড় পাত্রে পানি ও বরফ মিশিয়ে তাতে ৫-৬ বার করে মুখ ডুবিয়ে রাখুন, প্রতিবার ১০ সেকেন্ড
– অথবা পাতলা কাপড়ে বরফ মুড়ে মুখে বোলান
– চাইলে আইস রোলার ব্যবহার করতে পারেন
এগুলো রোমকূপ ছোট করে, ত্বক টানটান রাখে ও বলিরেখা কমায়।
ত্বকে যত্নে প্রাকৃতিক উপাদান
শসা: ফ্রিজে রাখা ঠান্ডা শসা কুচি করে মুখে লাগান। ত্বক আরাম পাবে।
মুলতানি মাটি: অতিরিক্ত তেল ও ময়লা শোষণ করে।
অ্যালোভেরা: ঠান্ডা ভাব দেয়, ব্রণ কমায়।
ঠান্ডা দই ও হলুদ: দাগছোপ কমায়, ত্বক উজ্জ্বল করে।
ঠান্ডা রাখুন ভেতর থেকেও
ত্বক ভালো রাখতে শুধু বাইরের যত্নই যথেষ্ট নয়, ভেতর থেকেও শরীর ঠান্ডা রাখতে হবে।
– ভিটামিন সি-যুক্ত ফল খান। লেবু, মাল্টা, আমলকি।
– শসা, তরমুজ, তালশাঁস, ডাবের পানি বেশি করে খান।
– ঠান্ডা টক দইয়ের শরবতে পুদিনা, ধনে পাতা ও পিংক সল্ট মিশিয়ে পান করুন ডিটক্সের কাজ করবে।

এই সময়টায় মধু ব্যবহার এড়িয়ে চলুন। মধু ত্বককে আরও গরম করে তোলে। বরং ঠান্ডা ও প্রাকৃতিক উপাদানই হোক গরমের দিনের ত্বকের সঙ্গী।
গরমের তীব্রতা থেকে ত্বককে রক্ষা করতে দরকার কিছু সচেতনতা। প্রতিদিনের এই ছোট ছোট যত্নই রাখতে পারে ত্বককে সতেজ, ঠান্ডা ও উজ্জ্বল। তাই গরমকে ভয় নয়স্মার্ট কেয়ারেই থাকুন ঝকঝকে।



