ছবির গল্পকী ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিল তারাপিয়াল ইশরাত২৩ এপ্রিল, ২০২২ShareFacebookWhatsAppTelegramXLinkedInCopyPrint ছড়িয়ে চলে স্বপ্নের বীজ। যেখানেই যাই আমি সেই সব সমুদ্রের উল্কায় উল্কায় ব্যবহৃত–ব্যবহৃত! ব্যবহৃত হয়ে- ‘ব্যবহৃত–ব্যবহৃত হয়ে নরকের মাংস হয়ে যায়?’ অন্ধকার সমুদ্র স্ফীত হয়ে উঠল যেন; চারদিককার অট্টহাসির ভিতর আদিম দেবতারা হো হো করে হেসে উঠল; কেমন স্বাভাবিক, কী স্বাভাবিক! নিশীথ দেবদারু দ্বীপ; একটা বিরাট তিমির মৃতদেহ নিয়ে স্থুল হাতে ব্যবহৃত হয়ে তবু আগুন বাতাস জল: আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে রূপের বীজ ছড়িয়ে চলে পৃথিবীতে হো হো করে হেসে উঠলাম আমি! ব্যবহৃত ব্যবহৃত ব্যবহৃত; মাংস নয় কামনা নয় স্থুল হাতে ব্যবহৃত হয়ে- রূপ কেন নির্জন দেবদারু দ্বীপের নক্ষত্রের ছায়া চেনে না! পৃথিবীর সেই মানুষীর রূপ? কোনো দূর নির্জন নীলাভ দ্বীপ; আমি হারিয়ে যাচ্ছি সুদূর দীপের নক্ষত্রের ছায়ায় ভিতর; অবাক হযে ভাবি, আজ রাতে কোথায় তুমি? পৃথিবীর সমস্ত রূপ অমেয় তিমির মৃতদেহের দুর্গন্ধের মতো তোমার মুখের রূপ রক্ত নয় যেন তোমাকেও সৃষ্টি করছি। যেন আমিও আগুন বাতাস জল আগুন বাতাস জল: আদিম দেবাতারা তাদের বঙ্কিম পরিহাসে আমাকে দিল লিপি রচনা করবার আবেগ: তোমার সংস্পর্শের মানুষের রক্তে দিল মাছির মতো কামনা। আগুন বাতাস জল: আদিম দেবতারা তাদের সর্পিল পারিহাসে তোমাকে দিল রূপ কী ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিল তারা সম্পর্কিতএই বিষয়ে আরও লেখাছবির গল্প২০টি ছবিতে ঘুরে আসি ‘জিন্দা পার্ক’৩ সেপ্টেম্বর, ২০২৬ছবির গল্পছবিতে বিপর্যস্ত নেপালের অবস্থানেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিব্বত সীমান্তবর্তী এলাকার একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৬৫ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ রয়...২৭ আগস্ট, ২০২৬ছবির গল্পনির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকায় নারীরাবাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও আয়োজনে দেশের বিভ...১১ ফেব্রুয়ারি, ২০২৬
ছবির গল্পছবিতে বিপর্যস্ত নেপালের অবস্থানেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিব্বত সীমান্তবর্তী এলাকার একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৬৫ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ রয়...২৭ আগস্ট, ২০২৬
ছবির গল্পনির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকায় নারীরাবাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও আয়োজনে দেশের বিভ...১১ ফেব্রুয়ারি, ২০২৬