বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৫ জুলাই, ২০২৬
ছবির গল্প

কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

WhatsApp Image 2026-02-08 at 7.33.19 PM-1

‘নারীর মর্যাদা রক্ষা জোট’ আগারগাঁও বেতার কেন্দ্র এলাকা থেকে নির্বাচন কমিশন অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে, কর্মজীবী ​​নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও নারী বিদ্বেষমূলক মন্তব্যের জন্য দায়ী ব্যক্তিদের নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।

ছবি: আব্দুল গনি

নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীবিদ্বেষী বক্তব্য, কর্মজীবি নারীকে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ এবং কর্মজীবী নারীকে অবমাননাকর বক্তব্য প্রদানকারী জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাঃ শফিকুর রহমান এর প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়। 

Advertisements

ছবি: আব্দুল গনি

সমাবেশ শেষে একটি ১১ জনের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিনিধিদল ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামের প্রধান নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দের নারীবিদ্বেষী বক্তব্যের উদাহরণ তুলে ধরেন।

ছবি: আব্দুল গনি

Advertisements