বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

জ্বলবে আলো সব ঘরে

1637263840916375000218

আজকে যারা ছোট্ট শিশু
তারাই মোদের ভবিষ্যৎ।
সুশিক্ষাতেই গড়তে হবে
তাদের চলার সুষ্ঠু পথ।

করতে হবে দৃঢ় তাদের
স্ববিশ্বাসে বলীয়ান।
মূল্যবোধের শিক্ষা দিলেই
হবে তারা মহীয়ান।

বাদ না গেলে কোনো শিশু
শিক্ষা-দীক্ষা গ্রহণে।
আর হবেনা পিছপা তারা
সব দায়িত্ব বহনে।

বিশ্বটাকে গড়তে হলে-
সুনাগরিক হওয়া চাই।
আজকে যারা ছোট্ট শিশু
তাদের মাঝেই সেটা পাই।

Advertisements

সুপ্ত যত মেধা ও জ্ঞান
আছে শিশুর অন্তরে।
করলে লালন যত্ন সহিত
জ্বলবে আলো সব ঘরে।

Advertisements