শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য শনিবার (২২ আগস্ট) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এসব এলাকায়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক অংশে নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের বাস্তব পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।



