বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

হয় কি তুলনা

5ff2a0e2fbb07be2f9bf68be3933a16f6c982809ea937dc4

বাবার সাথে হয় কি তুলনা কারো?
চাচা ফুপা মামা খালু? ও সব কথা ছাড়ো।

বাবা হলো বটবৃক্ষ দিতে জানেন ছায়া
তাহার বুকে জমা আছে বিধির দেয়া মায়া।

তোমার যখন অসুখ করে বাবাই থাকেন সাথে
তাহার প্রীতি ভালোবাসা পাবেই দিনে রাতে।

হাঁটতে শেখান তিনি তোমায় হাতটি তাহার ধরে
কামাই করে তোমায় খাওয়ান রোদ বৃষ্টি আর ঝড়ে।

নিজে না পরে তোমায় পরান দামি কাপড়
সেই তুমি ঠিক বড় হয়ে দেখাও কতো ফাপর!

বৃদ্ধাশ্রমে পাঠাও তুমি ওগো বিবেক হীন