পাঠক কর্নার
বাজার বাবার এই মাজারে

বাজার নিয়ে হাজার লোকে
মাতের মাজার গড়ছে
বাজার বাবার এই মাজারে
বেবাকমানুষ লড়ছে
এই বাজারি মাজার পুজোয়
আছেন অনেক পুরোহিত
গোপনদানে বনছে গণি
বদলে ফেলে সুর ও গীত!
দারিদ্র্যতার যাঁতাকলে
পাঠাপুঁতোয় পিষছে
সিন্ডিকেটে অন্তরালে
মুখোশধারি মিশছে!
এই মুখোশটা খুলতে পারে
এমন কারো সাধ্য কই
জানে ওরা জবাবদিহির
কাছে কোনো বাধ্য নই!
বাজার বাবার মাজার ভাঙে
কার-বা এতই দুঃসাহস
বলছি রে ভাই ছাড় না এসব
কেউ যদিও গোসসা হস
বাজার বাবার কলা খাবা
মানতে হবে তার মাজার
জয় বাজারি জয় বাজারি
ছিল্লাইয়া কও মারহাবার!
Advertisements
Advertisements



