বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

কলিকাল

image-2766-1628754092

রাস্তার দুই ধারে
ফুটে আছে ফুল
তার রূপে পথচারী
হয় না আকুল।

 

কারো প্রতি নেই আর
এত বেশি টান
রাখালের মুখে নেই
জারি সারি গান।

 

গুরুজন পাশ দিয়ে
হেঁটে যায় চলে
এই প্রজন্ম নিয়ে
কত কথা বলে!

 

সালাম কালাম নেই
ছেলে নাকি মেয়ে
যায় না তো বুঝা তার
চেহারাতে চেয়ে।

 

বাবা মা'কে ডাকে এরা
ড্যাডি আর মামী
অতীতের রীতিনীতি
ভাবে কমদামী।

 

দেখা হলে হাত নেড়ে
বলে হ্যালো হাই
ভাবি বসে এলো বুঝি
কলি জামানাই!