বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

শৈশব

image-4546-1642497302

শৈশব কি আর আসবে ফিরে?
স্মৃতি  জাগে মনে
খুব আনন্দে কাটতো যে দিন
বন্ধুদের ঐ সনে।

 

স্কুলেতে যেতাম তখন
দলবেঁধে ভাই সবে
চিরদিন সেই কথাগুলো
মনে গেঁথে রবে।

 

ঢিল ছুড়তাম ওই কাঁচা আমে
বন্ধু সবাই মিলে
শাপলা তুলতে যেতাম ছুটে
গাঁয়ের যে ঐ বিলে।

 

দোলনায় ঝুলে করতাম খেলা
আসবে সে দিন ফিরে?
শত স্মৃতি জমা আছে
আমার শৈশব ঘিরে।

 

বিকেল হলে ঘুড়ি নিয়ে
যেতাম খেলার মাঠে
দাদার সাথে চলে যেতাম
তরমুজের ওই হাটে।