২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বাংলা ভাষা

image-4524-1642235300

বাংলা ভাষায় কথা বলে শান্তি মনে পাই,
এই ভাষাতে জারি-সারি হাজারো গান গাই।
এই ভাষাতে আছে যেন মাখা মিষ্টি, মধু,
এই ভাষাতে পল্লীগীতি গায় গেরামের বধূ।

 

এই ভাষাতে মাঝিরা গায় ভাটিয়ালি গান,
সকল ভাষা থেকে যেন এ ভাষা অম্লান।
এই ভাষাতে খোকন সোনা মা, মা বলে ডাকে,
মনের মাঝে যতই করে ভাষাটিকে রাখে।

 

এই ভাষাতে গানটা ধরে আউল বাউল চাষা,
ভাষার প্রতি আছে সবার গভীর ভালোবাসা।

 

Advertisements

 

Advertisements