২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বসন্ত তুই যাসনে চলে

image-5005-1648464504

বসন্ত তুই যাসনে চলে
থাকনা কিছু দিন আর
কেন রে তোর এত তাড়া
আমায় ছেড়ে পালার?

 

ঋতুর রাজা তুই যে আমার
ফুলের গন্ধে ভরা
তোরই ছোঁয়া পেলে আমি
হই যে আত্মহারা।

 

কোকিল তোকে গান শোনাবে
ভ্রমর বাসবে ভালো
তোরই জন্য জোনাক পোকা
জ্বালবে রাতে আলো।

 

Advertisements

বসন্ত তুই যাসনে চলে
থাকনা কিছু দিন আর
আমায় যদি ভালোবাসিস
কেন চাস পালাবার?

 

 

 

Advertisements