১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
পাঠক কর্নার

তোমার ভাষণ

image-4859-1646552421

তোমার ভাষণ নয় যে তোষণ
স্বাধীনতার ঘোষণা
গর্জে ওঠে বাঙালি সব
ভুলে সকল বঞ্চনা।

লাখো মানুষ জুটলো এসে
রেসকোর্সের ঐ ময়দানে
দেশের জন্য এক হয়ে সব
শত্রুর বুকে তীর হানে।

একের পর এক বিদ্ধ হলো
কেউবা পালায় ভয়েতে
বিশ্ব তাকায় অবাক চোখে
বাংলা মায়ের জয়েতে।

তোমার ভাষণ পথ দেখালো
মন রাঙালো বাঙালির
যুদ্ধে লড়ে বীরের জাতি
ফিরে পেলো স্বাধীন নীড়।

 

 

Advertisements

 

Advertisements