বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

কেমন আছে মা

image-4495-1641898337

বলোনা বুবু মা কোথায় আজ 
আসবে কবে ফিরে 
আমার যে খুব ইচ্ছে করে 
যেতে মায়ের ঘরে।

 

মায়ের হাতের রান্না খেতে 
মনটা আমার কাঁদে 
ভাবছি বসে মা যে এখন 
কার জন্য রাঁধে।

 

মায়ের হাতের পিঠা পুলি 
খাইনা কতো দিন 
মনে হলে বুকটা আমার 
বেশ করে চিনচিন।

 

মায়ের হাতের রান্না ছিলো 
জগৎ সেরা স্বাদ 
রান্না করে রাখতো সবই 
কিছুই নাহি বাদ।

 

আচ্ছা বুবু বলতে পারিস  
কেমন আছে মা? 
কেনো মা আর এখন আমার 
খবর রাখে না!