বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
খাবার-দাবার

চিকেন মোমো

চিকেন মোমো

উপকরণঃ 

১ কাপ মুরগির মাংসের কিমা, দেড় কাপ আটা, ১ চা চামচ লবণ, ২ টেবিল চামচ তেল, ১ টেবিল চামচ সয়া সস, ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া, ১ চা চামচ আদা রসুন বাটা, ২ টা কাঁচা মরিচ কুঁচি করে কাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি

প্রণালীঃ

প্রথমে আটার মধ্যে আধা চা চামচ লবণ ও এক চা চামচ তেল দিয়ে ভালো করে মেখে তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিন। ডোটা বেশি নরম হবে না আবার বেশি শক্তও হবে না। এরপর ডো টাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রাখুন । এরপর কিমা টা কে আধা চা চামচ লবণ গোলমরিচ গুঁড়া সয়া সস আদা রসুন বাটা পিঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি ও তেল একটু গরম করে কিমার মধ্যে দিয়ে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিন। আধা ঘন্টা পরে ডোটাকে ছোট ছোট লেচি করে রুটির মত বেলে ভিতরে কিমার পুরটা দিয়ে মোমোর ডিজাইন করে নিন। তারপর ভাপে সিদ্ধ দিন। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন মোমো।

Advertisements
Advertisements