২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নতুন দেশ

image-3661-1634637664

নতুন দেশে যাবো আমি
ফুল পরীদের সাথে, 
নির্ভাবনায় ঘুমায় যারা
গভীর নিশুত রাতে। 

 

নেইকো যেথায় অনাহারী
দুঃখ ভরা মুখ,
সবার দুখে কাতরতায় 
বিলাই নিজের সুখ।

 

ধনী- গরিব,উঁচু -নিচু 
নেইকো জাতির ভেদ,
অল্প নিয়েই  তুষ্ট থাকে
হয়না মনে খেদ।

 

Advertisements

মাঠ ফসলে সবুজ বনে 
দেশটা ভরে রাখে,
ফসলখানি  ঘরে নিয়ে
হাসি মুখে থাকে।

 

এমন দেশে যেতে আমার
করবে না কেউ মানা,
সেথায় যেয়ে হবে আমার
সকল কিছু জানা।

 

 

 

Advertisements