বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
পাঠক কর্নার

শিক্ষক

image-3517-1633425540

শিক্ষক সেতো তিমির হননের
এক উজ্জ্বল আলোকবর্তিকা
যদিও আঁধারে নিজে ডুবে যায়
তবু বিলায়ে যায় জ্ঞানের শিখা
উষর প্রান্তরে ফলায় সবুজ শস্য
আনে সজীবতা রুক্ষ প্রাণে প্রাণে।

শিক্ষক সেতো শত ব্যথা বেদনা
লুকিয়ে রাখে  উদার বুকের ঘরে
জাগায় স্বপ্নের দিশা কোমল মনে
প্রসারিত করে  জ্ঞানের ভাণ্ডার
উন্মেষ ঘটায় বিবেক মানবতার
শিক্ষক তো কারিগর মানুষ গড়ার।