২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

চাষা

image-3381-1632559481

রোদে পোড়ে ফলাই ফসল
চষে সোনার মাটি
দেহের ঘামে ভেজে মাটি
হয় যে আরো খাঁটি।

 

দেশ-জননী আদর দিয়ে
নেয় রে আমায় বুকে
ধানের ক্ষেতে পাকা ধানে
স্বপ্ন থাকে লুকে। 

 

যেখানেতে থাক তুমি
শহর কিংবা গ্রামে
তোমার মুখের খাবারটা তো
তৈরি আমার ঘামে।

 

Advertisements

দেশের তরে চল সবে
আপন মেধা খাটাই
মিলেমিশে দেশটা গড়ি
স্বপ্ন ভালো থাকাই।

 

 

Advertisements