২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নানুর বাড়ি

image-3342-1632304506

আমি যাব নানু বাড়ি
সঙ্গে যাবে টমি
পাড়ি দিয়ে আমার গায়ের
বিশাল সবুজ জমি।

 

নানুর বাড়ি যেতে আমার
লাগে না যে কারণ
পাশের গায়েই নানুর বাড়ি
দেয় না মা তাই বারণ।

 

টমি আমি যাচ্ছি হেঁটে
আনন্দ বেশ মনে
সবুজ শ্যামল মাঠ দেখি আর
কদম ফেলি গুনে।

 

Advertisements

নানুর বাড়ি যাওয়ার আমার
সাধ মেটে না কভু
এমন সাধে সদা রেখো
ওগো আমার প্রভু।

 

 

Advertisements