২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

দেশের বিভিন্ন অঞ্চলে বজায় থাকবে ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টির আভাস

1749626544_dd83e779ac4bfb7b5b61

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এর ফলে ভ্যাপসা গরম অনুভূত হওয়ার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisements