বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

জন্মভূমি

image-3269-1631792396

বাংলা আমার জন্মভূমি 
সুখের অনুক্ষণ, 
তোর জঠরে জন্ম নিয়ে 
ধন্য আমার মন।

 

অঙ্গে তোর লাল শাড়ি
সবুজ আঁচল বুকে,
তোর কোলেতে মাথা রেখে 
শহীদ ঘুমায় সুখে।

 

তোর মমতার ছায়াতলে
ঘুমায় হাজার বীর,
তোর কাঁদুনে উছলে উঠে 
দুঃখ চোখের নীর।

 

তোর খুশীতে ভরে উঠে 
মাঠ ফসলের হাসি,
তোর সুরেতে বাজে মাগো
মধুর সুরের বাঁশি।

 

এই দেশেতে জন্ম নিতে 
আসবো বারংবার,
সকল দেশের সেরা এ দেশ
আমার অহংকার।