বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনমঙ্গলবার, ১২ মে, ২০২৬
পাঠক কর্নার

রবি এক বৃক্ষের নাম

তুমি জাগিয়েছ প্রাণে নতুন ভোরে নতুন গানে খুলিতে মোর আঁখি, তুমি শুনিয়েছো সুরে শিউলি ঝরা সে ভোরে ডাকিছে পিউপাখি। তুমি দেখিয়েছো ফুলে মধু খেয়ে অলি দুলে সাজ...

image-2716-1628504219

তুমি জাগিয়েছ প্রাণে
নতুন ভোরে নতুন গানে
খুলিতে মোর আঁখি,
তুমি শুনিয়েছো সুরে
শিউলি ঝরা সে ভোরে
ডাকিছে পিউপাখি।

 

তুমি দেখিয়েছো ফুলে
মধু খেয়ে অলি দুলে
সাজানো সে বাগে,
কিভাবে ভুলিয়া সে মান
গাহিতে হয় প্রেমের গান
গভীর অনুরাগে!

 

তুমি শিখায়েছো মায়া
খরারোদে শীতল ছায়া
মানুষও বৃক্ষ হয়!

সব সহে নিরালে বসে
বীজ বুনিছো জমি চষে
ঘোষিলে বৃক্ষের জয়।