বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

বসন্তের ঋণচক্র

image-2590-1627756460

পুরোনো আক্ষেপ পুঞ্জীভূত করে 
মেহগনির সাথে সখ্যতা গড়ি
ফাগুন রাঙাতে মিশে যাই
পাতাদের ঝড়ে পরার মিছিলে

 

পলাশ, শিমলু আর তাসফিয়ার প্রেমে 
বিভোর হয়ে আছি চৈত্র-বসন্ত 
নব যৌবনে নিজেকে পূর্ণ করে ফাল্গুন 
তৃপ্ত করে সৌন্দর্য পিপাসু কত তৃষিত নয়ন

 

ফাগুনের কামুক চাঁদ অমাবস্যায় ডুবে যায়
ঋণের দায়ে, চক্রাকা‌রে ধার শোধায় 
পূর্ণিমায় আলোকিত করে পৃথিবী
চাঁদ-সূর্যের দায় শোধের লেনাদেনায়
আমার বসন্ত আসে 
ভালোবেসে, ভালোবাসি, ভালোবেসে

পারিজাত, নাগকেশর, দেবকাঞ্চন আর তোমাতে মিশে যাই
ফিক্সড ডিপোজিট ম্যাচিউরড এর অপেক্ষায় গুটি কয়েক ফাগুন
ঋন শোধের দায় নিয়ে বেচেঁ আছি তোমার নামে