বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

মেঘ তারে বল

image-2480-1627058030

মেঘ তারে বল আমি তো গৃহে বন্দি
মেঘ  তোমার তো কোন লকডাউন নেই 
তুমি তারে বল আমি কোয়ারান্টাইনে

 

লকডাউনে দেহ বন্দি মন অস্থির ছুটে চলছে বিরামহীন 
মেঘ তারে বল আমি ভেসে আসছি বাতাসে বাতাসে। 
মেঘ তুমি বল,আমি কেন তোমার মত মেঘ হলাম না?

 

তাহলে তো আমার কোন লকডাউন,  কোয়ারান্টাইন নিতে হত না!
মেঘ তুমি আমার সংবাদ নিয়ে যাও

 

লকডাউন উঠে গেলে আমাদের দেখা হবে  
পাহাড়ের পাদদেশে যেখানে সবুজ বনানী আর ডাউকি নদীর পাড়ে। 
মন কেবল ছুটে যায় গহীন  অরণ্যে। 
মেঘ তারে বল লকডাউন উঠে গেলে আবার দেখা হবে।