২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

কন্যাশিশু ফুলের মতো

image-3446-1632992723

কন্যাশিশু স্রষ্টার দেয়া
শ্রেষ্ঠ উপহার
কন্যা বিনা অপূর্ণ রয়
এ জগৎ সংসার।

 

কন্যাশিশু ফুলের মতো
সুবাস ছড়ায় বেশ
বাবা মায়ের গর্ব তাঁরা
গর্বিত হয় দেশ।

 

ধরার বুকে যখন কভু
আঁধার আসে নেমে
নিগৃহীত হয় কন্যাশিশু
মনুষ্যত্ব যায় থেমে।

 

Advertisements

কন্যা শিশুর সঠিক যত্ন
সুন্দর ভবিষ্যত
সব প্রয়াসে শিশুরা হোক
পৃথিবীতে নিরাপদ।

 

 

 

Advertisements