২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ঈদের গরু

image-2413-1626279204

ঈদের গরু কিনতে গিয়া
হারু চাচা গপ করে
বাহাদুরি করতে গিয়া
অজ্ঞান পার্টির খপ্পরে। 

 

কাইরা নিছে সকল টাকা
তখন ছিলেন অজ্ঞানে
কোটি টাকার হিসাব দেখায়
যখন ফিরলেন স্ব-জ্ঞানে।

 

পাড়াপড়শির কানাকানি 
চাচা মরেন লজ্জায়
টাকার হিসাব দিতে গিয়া
হারু চাচা শয্যায়।

 

Advertisements

বলেন তিনি ধৈর্য ধরতে
সবুরে ফলে মেওয়া
হাজার চেষ্টা করেও চাচার
কোরবানি হয়নি দেওয়া।

 

 

 

 

Advertisements