২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

তবু খুঁজি!

image-1052-1612600006

দুজনকে আজ মনে হয় দু'গ্রহের
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারি না
তবু খুঁজি জীবনের এ সময়ে!

 

ভাবি, তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
আমি!

 

কখন সময় হবে দূরত্ব বাড়াবার?
আমি এসবের শেষ কথা জানি
কখন সেই আলোয় মুখোমুখি হলে
কেউ কারো মুখ চিনবে না?

 

Advertisements

 

Advertisements