১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বিনোদন

সুনীতার অভিযোগের মধ্যেই কোমলের সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি প্রকাশ

komol-rani-govinda-6ac20fb405914

বলিউড অভিনেতা গোবিন্দ ও অভিনেত্রী কোমল রানিকে ঘিরে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছে। বিশেষ করে গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার করা বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে। যদিও গোবিন্দ ও কোমল দুজনেই জানিয়েছেন, একসঙ্গে সিনেমায় কাজ করার কারণেই তাদের বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাচ্ছে। এর মধ্যেই কোমল রানির সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দের সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ পাওয়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সংগৃহীত

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোবিন্দের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেন কোমল। ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা ও মন্তব্য।

ছবিগুলোতে গোবিন্দকে দেখা গেছে স্যুট-প্যান্ট পরিহিত অবস্থায়। অন্যদিকে কোমলের পরনে ছিল হালকা বেগুনি রঙের শাড়ি। প্রথম ছবিতে কোমলের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। দ্বিতীয় ছবিতে কোমলের পেটে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

পরের ছবিতে গোবিন্দের বাহুডোরে দেখা যায় কোমলকে। আর শেষ ছবিতে দুজনকে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবিগুলোতে তাদের ঘনিষ্ঠ অবস্থান নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

তবে ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে কোমল রানি বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, এগুলো তার আসন্ন সিনেমা ‘রূপা’র দৃশ্য। অর্থাৎ ছবিগুলো কোনো ব্যক্তিগত মুহূর্তের নয়, বরং সিনেমার শুটিং বা দৃশ্যের অংশ।

তার এই ব্যাখ্যার পরও নেটিজেনদের কৌতূহল কমেনি। বরং পোস্টটির মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ গোবিন্দ ও কোমলের জুটির প্রশংসা করেছেন, আবার কেউ ছবিগুলোকে প্রি-ওয়েডিং ফটোশুটের সঙ্গে তুলনা করেছেন।

Advertisements

একজন মন্তব্য করেছেন, ‘সুনীতা ম্যাম বোধহয় এবার চলে আসবেন।’ অন্য একজন লিখেছেন, সিনেমার প্রচারের আড়ালে যেন আসল বার্তাই দিয়ে দিলেন তারা। আবার এক নেটিজেন গোবিন্দকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, ‘ভাই, আপনার সাহসকে কুর্নিশ। জনতার কটাক্ষেও ভয় পান না!’

এদিকে ছবিগুলো প্রকাশের পর অনেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ‘রূপা’ ছবিটি কবে মুক্তি পাবে, তা জানতে চেয়েছেন অনেকে। দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আলোচনা চললেও মুক্তির তারিখ সম্পর্কে জানতে চেয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছে। বিভিন্ন সময় সুনীতা একাধিক প্ল্যাটফর্মে স্বামীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি। শুধু গোবিন্দ নন, বিভিন্ন সময়ে অভিনেত্রী কোমল রানিকেও কথার মাধ্যমে নিশানা করেছেন সুনীতা।

এমন পরিস্থিতিতে গোবিন্দ ও কোমলের নতুন ছবিগুলো প্রকাশ্যে আসায় তাদের সম্পর্ক নিয়ে পুরোনো আলোচনা আবারও সামনে এসেছে। যদিও দুজনের পক্ষ থেকেই দাবি করা হয়েছে, তাদের একসঙ্গে দেখা যাওয়ার কারণ মূলত আসন্ন সিনেমা ‘রূপা’।

Advertisements