বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
জীবনযাপন

ঘুমিয়েও কাটছে না ক্লান্তি? হতে পারে এই ৪ পুষ্টি উপাদানের অভাব

IMG_3157

পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, তাহলে শুধু অতিরিক্ত পরিশ্রমই এর কারণ নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতির কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন বি শরীরে কার্বোহাইড্রেট ও চর্বি থেকে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভিটামিনের অভাব হলে শক্তি উৎপাদন ব্যাহত হয়, ফলে সহজেই ক্লান্তি অনুভূত হতে পারে। টক দই, দুধ, পনির ও বিভিন্ন ধরনের বাদাম ভিটামিন বি-এর ভালো উৎস।

প্রোটিনের অভাবেও শরীরে দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। দীর্ঘদিন পর্যাপ্ত প্রোটিন না পেলে শরীর পেশিতে সঞ্চিত প্রোটিন ভাঙতে শুরু করে। ফলে শক্তি কমে যায়। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, সয়াবিন, ছোলা ও মুগডাল নিয়মিত খেলে প্রোটিনের চাহিদা পূরণে সহায়তা করে।

শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলেও ক্লান্তি দেখা দিতে পারে। পর্যাপ্ত পানি না পান করা বা সোডিয়াম-পটাশিয়ামের ঘাটতির কারণে এ সমস্যা হতে পারে। ডাবের পানি, তরমুজ, শসা, রসালো ফল এবং কলা শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়ক।

Advertisements

এছাড়া ম্যাগনেশিয়ামের অভাব ঘুমের সমস্যা, পেশিতে টান এবং দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণ হতে পারে। পেশির পুনরুদ্ধারেও এই খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিষ্টি কুমড়ার বীজ, কাঠবাদাম ও কাজুবাদাম ম্যাগনেশিয়ামের ভালো উৎস।

Advertisements
ঘুমম্যাগনেশিয়াম