বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন

‘বাগ্‌দান নয়, সম্পর্কে আছি’- স্পষ্ট করলেন নাজনীন নীহা

1722013003-24e621867689fa12095577fef58de38c

অভিনেত্রী নাজনীন নীহার ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বাগ্‌দানের জোর গুঞ্জন। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বাগ্‌দানের ঘোষণা দেননি; কেবল এটুকু জানিয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন।

সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস যুক্ত করার পর অনেকেই ধারণা করেন, নীরবে বাগ্‌দান সম্পন্ন করেছেন নীহা। পোস্টটিতে অল্প সময়ের মধ্যেই হাজারো শুভেচ্ছা ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেন।

পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নীহা বলেন, ‘আমি কোথাও বাগ্‌দানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর অর্থ হলো আমি এখন আর সিঙ্গেল নই। আমি একটি সম্পর্কে আছি। সময় হলে সবাই সবকিছু জানতে পারবেন।’

প্রথমবারের মতো নিজের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেও সেই বিশেষ মানুষের পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী। তার ভাষায়, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে সৎ থাকতে চান বলেই সম্পর্কের বিষয়টি জানিয়েছেন। তবে আপাতত এর বেশি কিছু প্রকাশ করার সময় আসেনি।

নীহা বলেন, ‘ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি আর সিঙ্গেল নই। কোনো না কোনোভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। বিষয়টি লুকিয়ে রাখতে চাইনি বলেই জানিয়েছি।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নাজনীন নীহা। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ।

এবার অবশ্য কোনো প্রচারণা নয়, নিজের মুখেই প্রেমের সম্পর্কে থাকার কথা জানালেন অভিনেত্রী। তবে তার প্রেমিকের পরিচয় জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisements
অভিনেত্রীনাজনীন নীহা