২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে মিলবে ৬ হাজার টাকার ছাড়

IMG_7944

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দর কার্যকর হচ্ছে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ নিয়ে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এই সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় বাজুস।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

Advertisements