বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
নারী

‘আমি ফেঁসে গেছি তুই ফাঁসিস না’, মৃ/ত্যুর আগে বান্ধবীদের সতর্কবার্তা

4522d610bdce25d9b3b73b8b288821c3-6a0ab8b2d4127

গত ১২ মে মধ্যপ্রদেশের ভোপালের কাটারা হিলস এলাকায় স্বামী সমর্থ সিংহের বাড়ি থেকে উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা টুইশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। টুইশা একজন এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন এবং বিয়ের আগে দিল্লিতে একটি করপোরেট সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন।

তিনি বান্ধবীদের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম চ্যাটে বিয়ের পর নিজের জীবন নিয়ে তীব্র হতাশা এবং একাকীত্বের কথা প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর ঠিক আগের কিছু মর্মস্পর্শী চ্যাট ও মেসেজ প্রকাশ্যে এসেছে, যা তার চরম মানসিক যন্ত্রণা, বিষণ্ণতা এবং শ্বশুরবাড়িতে ‘ফেঁসে যাওয়ার’ অকাট্য প্রমাণ দিচ্ছে।

মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে গত ৭ মে এক বান্ধবীর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে টুইশা লিখেছিলেন, ‘আমি প্রচণ্ড উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছি কারণ আমি সারাদিন ঘরে বসে থাকি। আমি জীবনে নিজের মতো কিছু করতে চাই। বিয়ে হয়তো একটা পরিবার দেয়, কিন্তু তুমি যেখানেই থাকো না কেন, নিজের জন্য কাজ করা বন্ধ করতে পারো না।’

ওই চ্যাটে বান্ধবীকে তড়িঘড়ি বিয়ে না করার পরামর্শ দিয়ে টুইশা হিন্দি ভাষায় সতর্ক করে বলেন, ‘বিয়ের ভূত মাথায় চাপিয়ে হুট করে বিয়ে করিস না। খুব ভেবেচিন্তে পা বাড়াস। আপাতত শুধু এটুকুই বলব।’ বান্ধবী চিন্তিত হয়ে খোঁজ নিলে টুইশা জবাবে লিখেছিলেন, ‘আমি ঠিক আছি। আমার শুধু বাড়ির কথা খুব মনে পড়ে, তোর কথা মনে পড়ে।’

Advertisements

Advertisements
ফেঁসে গেছিবান্ধবীবিয়েসতর্কবার্তা