বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
এডিটরস পিক

মে ১৩- তে আপনারও কি কাউকে বলতে ইচ্ছে করছে ‘ম্যায় তেরা’?

8ff6edd3-9f04-4546-bcbc-1eb024480b8d

আজ ১৩ মে। ইন্টারনেটের অলিখিত প্রেমদিবস। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ১৩ মে-এর মজার ছবির (Meme) বন্যা বয়ে গেছে। বিষয়টি কারো কাছে চিজি, কারো কাছে আবার ক্রিঞ্জ মনে হতে পারে। কিন্তু কাপলদের মধ্যে আজকের এই দিনে এই চিজি লাইনটিই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সঙ্গিহীন হওয়ায় নিজেদের ‘মে ১৪’ বলেও দাবি করছেন। এবার জেনে নেয়া যাক এই লাইনটির পেছনের পটভূমি।

২০১৯ সালের বলিউড চলচ্চিত্র ‘কলঙ্ক’-এর একটি জনপ্রিয় গানকে কেন্দ্র করেই এই ট্রেন্ডের উৎপত্তি। গানটি ‘কলঙ্ক’ সিনেমার টাইটেল ট্র্যাক হিসেবে পরিচিত এবং গানটি গেয়েছেন ভারতীয় জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ছবিটিতে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, কিয়ারা আদভানি, কৃতি স্যানন, কুনাল খেমু সহ একাধিক তারকা অভিনয় করেছেন।

দেশভাগ-পূর্ব ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি বক্স অফিসে সফল না হলেও এর সংগীত, বিশেষ করে অরিজিৎ সিং-এর কণ্ঠে গাওয়া গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

এর মধ্যে ‘ম্যায় তেরা’ কোরাস সম্বলিত গানটি সোশ্যাল মিডিয়ায় আলাদা পরিচিতি লাভ করে। পরে ইন্টারনেটে একটি মজার ভাষাগত ট্রেন্ড তৈরি হয়। হিন্দি বাক্যাংশ ‘ম্যায় তেরা’ (যার অর্থ ‘আমি তোমার’) উচ্চারণগতভাবে ইংরেজি তারিখ মে ১৩-এর সঙ্গে মিল পাওয়া যায়।

Advertisements

এই সমোচ্চারিত শব্দের মিল থেকেই ১৩ মে তারিখকে ঘিরে একটি অনলাইন মিম ট্রেন্ড তৈরি হয়। ব্যবহারকারীরা এই শব্দগত মিলকে কেন্দ্র করে রোমান্টিক, হাস্যরসাত্মক এবং অতিরঞ্জিত মিম আর রিল তৈরি করতে শুরু করেন। ধীরে ধীরে এটি একটি বার্ষিক ইন্টারনেট ট্রেন্ডে পরিণত হয়, যা ২০১৯ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রূপে উদযাপিত হয়ে আসছে।

Advertisements
ইন্টারনেটজনপ্রিয়ট্রেন্ডমে ১৩ম্যায় তেরা