বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

গরমে ঘামের গন্ধ দূর করুন সহজেই

Frustrated teenager going through puberty with body image issues

সাধারণত ঘামের সঙ্গে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ তৈরি করে। অতিরিক্ত ঘামের কারণ হতে পারে বংশগত, বেশি ওজন, থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা, দেহে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব, উদ্বেগ ও মানসিক চাপ। এ ছাড়া গর্ভাবস্থা ও মেনোপজের সময়ও ঘাম বাড়ে।

কোনো রোগের কারণে ঘাম হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণভাবে, ঘামের দুর্গন্ধ দূর করার কিছু উপায় রয়েছে:

  • বেকিং সোডা ব্যবহার করতে পারেন। ১ কাপ পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে স্প্রে বোতলে ভরে রেখে দিন। এই মিশ্রণ আন্ডারআর্মে স্প্রে করে নিন।
  • ফিটকিরির একটি ছোট টুকরা সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিন। এতে ভালোভাবে ত্বকে লেগে থাকবে। ভেজা ফিটকিরি সরাসরি আন্ডারআর্মে বা শরীরের দুর্গন্ধ প্রবণ যে কোনও জায়গায় ঘষুন। কয়েক মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য।
  • চায়ে থাকে ট্যানিন যা ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পানিতে একটু বেশি করে চা পাতা দিয়ে ১০ মিনিট ফোটান। ছেঁকে ঠান্ডা করুন। মিশ্রণটি লাগান। দূর হবে ঘামের দুর্গন্ধ।
  • এক মুঠো নিম পাতা ১ কাপ পানিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। বাহুমূলের নিচে, ঘাড়ের কাছে ও শরীরের নানা ভাঁজে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে গোসল করে নিন।
  • গোসলের পর আলতো করে নরম কাপড় দিয়ে গা মুছতে হবে। খসখসে তোয়ালে ব্যবহার করলে ঘর্মগ্রন্থিগুলো ঘাম বাড়ায়। শরীর ভালোভাবে মুছে কিছু সময় পর পোশাক পরতে হবে।
  • ঘামের দুর্গন্ধ কমাতে নরম, আরামদায়ক ও ঢিলেঢালা পোশাক পরতে হবে। এতে ঘাম দ্রুত শুকাবে। কাপড়ের ফেব্রিকসের প্রতি যত্নবান হাওয়া উচিত। সেই পোশাকই পরুন, যা আপনাকে স্বস্তি দেয়। পায়ের মোজা যেন সুতির হয়। মোজা ও অন্তর্বাস প্রতিদিন ধুতে হবে।
  • অতিরিক্ত ভাজাপোড়া, বেশি তেল-চিনি-লবণসমৃদ্ধ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। ক্যাফেইন (চা, কফি) কমিয়ে আনুন। এর পরিবর্তে গ্রিন টি বা হারবাল টি পান করুন।ধূমপান এড়িয়ে চলুন। ঘামের দুর্গন্ধ দূর করতে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং পানীয় খাবার খেতে হবে। এতে প্রস্রাবের সঙ্গে দেহের বিষাক্ত পদার্থ বের হয়ে দুর্গন্ধ কমাতে সাহায্য করবে।
  • গরমের দিনে গায়ে ট্যালকম পাউডার মাখুন। এটি ঘামের গন্ধ কমাতে সাহায্য করে। ভালো ডিওডোরেন্ট ব্যবহার করুন। এটি সতেজ গন্ধের অনুভূতি দেবে। এ ছাড়া পরনের কাপড়চোপড় পরিচ্ছন্ন রাখবেন। একই পোশাক একাধিক দিনে ব্যবহার করবেন না।

এ ছাড়া প্রচুর পানি পান করতে হবে। রোদে বের হতে হলে ছাতা ব্যবহার করবেন। হালকা রঙের কাপড় পরবেন। তারপরও অতিরিক্ত ঘাম হলে ত্বক ও চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

গন্ধগরমঘাম