খাবার-দাবার
বাদামের শরবত বানানোর রেসিপি

ঘাম ঝরানো গরমে এক গ্লাস শরবত এনে দিতে পারে প্রশান্তি। আর তা যদি ফুড ভ্যালুতে ভরপুর হয় তাহলে তো কথাই নেই। পানি শুন্যতা পূরণ ও নানা ধরনের ঘাটতি মেটাতে বিভিন্ন ধরনের শরবতের মধ্যে একটি জনপ্রিয় শরবত হলো বাদামের শরবত। খুব অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে সহজেই আপনি এটি তৈরি করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ: বাদামের শরবত তৈরি করতে তরল দুধ ৪ গ্লাস, ঘি ১/২ চা-চামচ, চিনি ৩ চামচ, জাফরান ১টি পাপড়ি, কাঠবাদাম পেস্ট ১/২ কাপ, কাজুবাদাম কুচি ১ চামচ।
যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি সসপ্যানে দুধ, জাফরান ও ঘি দিয়ে তরল দুধ ফুটিয়ে নিন। দুধের পরিমাণ অর্ধেক হলে তা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার এতে মিশিয়ে নিন কাঠবাদাম পেস্ট ও চিনি। মিশ্রণটি তৈরি হয়ে গেলে ফ্রিজে রেখে তা ঠান্ডা করে নিন। ব্যস, পরিবেশনের আগে ওপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাদামের শরবত।



