বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

WhatsApp Image 2026-04-01 at 14.28.50 (1)

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী রবিবার (৫ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, এই দিনে ঈশ্বরপুত্র যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন এবং মানবজাতিকে পাপ থেকে মুক্তির পথ দেখান।
ক্যালেন্ডার অনুযায়ী, ইস্টার সানডের আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি মিলছে।

এদিকে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ক্লাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে ঠিক করা হয়—সপ্তাহে ছয় দিন ক্লাস হবে, যার মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে পাঠদান চলবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনে এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে। এছাড়া, অনলাইন ক্লাসের পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি অনুমোদন পাওয়া যায়, তাহলে তিন দিনের ছুটি শেষে নতুন এই পদ্ধতিতে ক্লাস শুরু হতে পারে।

ছুটিশিক্ষা প্রতিষ্ঠান