২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
বিশ্লেষণ

মনোযোগ বাড়াতে জনপ্রিয় ‘পোমোডোরো টেকনিক’

WhatsApp Image 2026-03-31 at 18.10.47 (1)

বর্তমান ব্যস্ত জীবনে পড়াশোনা বা অফিসে কাজের প্রতি মনোযোগ ধরে রাখা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘পোমোডোরো টেকনিক’ নামের একটি সময় ব্যবস্থাপনা পদ্ধতি।

এই পদ্ধতিতে কাজকে ছোট ছোট সময়ের ভাগে ভাগ করা হয়:

১.একটি কাজ বেছে নিন।

২.২৫ মিনিট ধরে একটানা কাজ করুন (এটাকে বলে ১টা ‘Pomodoro’)।

৩.২৫ মিনিট শেষে ৫ মিনিট বিরতি নিন।

এভাবে ৪টি Pomodoro শেষ হলে ১৫–৩০ মিনিট বড় বিরতি নিন।

Advertisements

এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি।

কারণ:

১.মনোযোগ ধরে রাখা সহজ হয়।

২.কাজ ফেলে রাখার প্রবণতা (procrastination) কমে।

৩.মানসিক ক্লান্তি কম হয়।

৪.কাজের অগ্রগতি সহজে ট্র্যাক করা যায়।

ধরুন আপনি পড়াশোনা করছেন, ২৫ মিনিট গণিত করলেন। ৫ মিনিট বিরতি নিলেন। আবার ২৫ মিনিট পড়লেন।এভাবে কয়েকবার করলে দীর্ঘ সময় পড়লেও ক্লান্তি কম লাগবে। এছাড়া চেষ্টা করবেন
কাজের সময় মোবাইল সাইলেন্টে রাখুন। টাইমার ব্যবহার করুন। বিরতির সময় স্ক্রিন এড়িয়ে চলুন যাতে চোখ ও মস্তিষ্ক বিশ্রাম পায়।

Advertisements