বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
খাবার-দাবার

ঈদের মেন্যুতে রাখুন সুস্বাদু মোরগ মোন্তাজান

chicken-montajan-700×431

ঈদে মজাদার ও সুস্বাদু খাবার বেশি খাওয়া হয়। এবারের ঈদে অতিথিদের চমকে দিতে ঘরেই ভিন্ন স্বাদের মোরগ মোন্তাজান রান্না করতে পারেন।

উপকরণ: মোরগ ১টি মাঝারি, টকদই আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, জিরা ১ চা চামচ, জয়ত্রী চা চামচের চার ভাগের ১ ভাগ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, আলুবোখারা ৫/৬টি, মৌরি গুঁড়া আধা চা চামচ, কিশমিশ ১০/১২টি, বাদামকুচি ২ টেবিল চামচ, তেল আধা কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে মুরগির মাংস টকদই এ কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি প্যান-এ তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি লবণ দিয়ে ভেঁজে নিতে হবে। পেঁয়াজের রং লাল হয়ে গেলে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, গুড়ামরিচ, গরম মসলা, পোস্তদানা বাটা, জয়ত্রি বাটা, লবণ, বাদাম বাটা সব উপকরণ দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। মসলা কষানো হয়ে এলে এতে টকদই সহ চিকেন দিয়ে দিতে হবে। চিকেন একটু নরম হলে এতে আলু বোখারা এবং একটু পানি দিয়ে অল্প আঁচে ২০/২৫ মিনিট ঢেকে রান্না করতে হবে। মাঝে ২/১ বার নেড়ে দিবেন। রান্না হয়ে গেলে তাতে কাঁচামরিচ এবং ধনেপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিতে হবে।

তৈরি হয়ে গেলো সুস্বাদু মোরগ মোন্তাজান। মজাদার এই ডিশ-টি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন।

Advertisements
Advertisements
ঈদ