বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
খাবার-দাবার

ইফতারে দোকানের স্বাদে স্বাস্থ্যকর বুন্দিয়া তৈরি করুন ঘরেই

hq720

ইফতারে মিষ্টি খাবারের মধ্যে জিলাপি বেশ জনপ্রিয়। স্বাদ বদলাতে স্বল্প সময়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন বুন্দিয়া। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি বানানোও সহজ।

উপকরণ : ১ কাপ বেসন ,এক চিমটি বেকিং সোডা, ১ চিমটি হলুদ খাবার রঙ (ইচ্ছে হলে), ১চিমটি কমলা রঙ (ইচ্ছে হলে), আধা কাপ পানি, তেল ভাজার জন্য, এক কাপের চার-তৃতীয়াংশ পরিমাণে চিনি

প্রস্তুত প্রণালি : চালুনি দিয়ে বেসন ছেঁকে নিন। একটি মিক্সিং বাটিতে বেসন, বেকিংসোডা পানির সাথে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি একটু পুরু হতে হবে। এবার একটি আলাদা ছোট পাত্রে কিছু ব্যাটার নিয়ে কমলা রঙে মেশান। এবার আরেকটি পাত্রে কিছু ব্যাটার নিয়ে হলুদ রঙ মেশান। দুটোই আলাদাভাবে ভালো করে মেশান। চাইলে এটা এড়াতেও পারেন।

এবার প্যানে তেল গরম করুন। একটি ছিদ্রওয়ালা চামচ বা বাটি তেলের ছয় থেকে সাত ইঞ্চি উপরে ধরে ব্যাটার ঢেলে দিন সেখানে। ঝাঁকানো বা নাড়ানোর প্রয়োজন নেই। এমনিতেই ফোঁটায় ফোঁটায় পড়তে থাকবে তেলের উপর। যদি ব্যাটার তেলে পড়ে চ্যাপ্টা হয়ে যায় বা একটার সঙ্গে আরেকটা লেগে যায়, তাহলে বুঝতে হবে তেল পুরোপুরি গরম হয়নি। এক মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে অল্প ক্রিস্পি হওয়া পর্যন্ত বুন্দিয়া ভেজে তারপর উঠিয়ে নিন। প্রতিবার বুন্দিয়া ঢালার আগে বাটি বা চামচ পরিষ্কার করে নেবেন। বাকি ব্যাটার দিয়ে একইভাবে বুন্দিয়া তৈরি করুন।

Advertisements

এবার চিনি এবং পানি দিয়ে সিরা তৈরি করুন। এতে এলাচ গুঁড়ো যোগ করুন। সিরায় ভাজা হলুদ এবং কমলা বুন্দিয়াগুলো মিশিয়ে দিন। ১-২ ঘণ্টা রেখে দিন। ইফতারে পরিবেশন করুন মজাদার বুন্দিয়া।

Advertisements
ইফতাররেসিপিস্বাস্থ্যকর