১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

আজ মিকি মাউসের জন্মদিন

আজ মিকি মাউসের জন্মদিন

বিশ্বজুড়ে সুপরিচিত কার্টুন চরিত্র মিকি মাউস। পৃথিবীর কোটি কোটি শিশুর মনোজগতে যে কয়টি চরিত্র গভীরভাবে দাগ কাটে তার মধ্যে রয়েছে কার্টুন চরিত্র মিকি মাউস।

আজ (১৮ নভেম্বর) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেই কার্টুন চরিত্রের জন্মদিন। বিশ্বের বিভিন্ন দেশে বেশ মহাসমারোহে পালিত হয় তাদের জন্মদিন।

সংগৃহীত

১৯২৮ সালের এই দিনে পুরো কার্টুন জগতই পাল্টে গিয়েছিলো। কার্টুনের জগতে এসেছিলো একটি ছোট ইঁদুর। স্টিমবোট উইলি নামের একটি শটে তাকে প্রথম দেখতে পাওয়া যায় এবং সেটা ছিলো হাতে আঁকা। ধীরে ধীরে হাতে আঁকা এই কার্টুনে একের পর এক চলমান দৃশ্যের সঙ্গে মিউজিক যোগ হয়৷ ওয়াল্ট ডিজনি ট্রেনে বসেই এঁকে ফেললেন এই ইঁদুর। নাম দিলেন মর্টিমার মাউস। তার স্ত্রী লিলিয়ান মর্টিমারকে বদলে দিয়ে রাখলেন ‘মিকি’। সেই থেকে হয়ে গেল ‘মিকি মাউস’।

মিকি মাউস নিয়ে মজার তথ্য

মিকি মাউস এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি কার্টুন এবং কল্পিত চরিত্র। যদিও এই চরিত্রের স্রষ্টা ওয়াল্ট ডিজনি এবং উব আইওয়ের্ক্স কিন্তু এটির নাম রেখেছিলেন মর্টিমার। ১৯৪৬ সাল পর্যন্ত মিকি মাউস চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্বয়ং ওয়াল্ট ডিজনি। এরপর মিকির কণ্ঠ দেন জিমি ম্যাকডোনাল্ড।

সংগৃহীত

এক মিকি আবার বিভিন্ন দেশে পরিচিত বিভিন্ন নামে। যেমন সুইডেনে তার নাম মুসে পিগ, চীনে মি লাও শু ও ইতালিতে তপোলিনো।

Advertisements

মিকির প্রথম শর্টফিল্ম ‘স্টিমবোট উইলি’ ছিল প্রথম অ্যানিমেশন মুভি যেখানে সংগীত ও সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়েছিল। মিকি মাউসই প্রথম কার্টুন চরিত্র যার নামে হলিউড তারকাদের নামখচিত রাস্তা ‘হলিউড ওয়াক অফ ফেম’এ একটি স্টার আছে।

Advertisements