বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
বিনোদন

ভোট নিয়ে শবনম ফারিয়ার বিতর্কিত পোস্ট

WhatsApp Image 2026-02-11 at 4.35.53 PM

বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী শবনম ফারিয়া। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি।  

সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত শবনম ফারিয়া। সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি-সবই খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

অভিনেত্রী শবনম ফারিয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন ! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া !!! “

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নজর কাড়ে এবং নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান।  কেউ লিখেছেন,’ ডিসিশন ফাইনাল, যেই দল স্বর্ণের দাম ভরি প্রতি ৫০ হাজারে আনতে পারবে তাকেই ভোট দিবো! ‘ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ আপনি যেটা ভালো মনে করেন ,কারন আপনি স্বাধীন দেশের নাগরিক – স্বাধীনতাই আপনার অঙ্গীকার।’

Advertisements

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisements