২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য

নীল লেগুনে ঘেরা পলিনেশিয়ার দ্বীপ থেকে শুরু করে চিলির ওয়াইন ভ্যালির হৃদয়ভূমি। ২০২৬ সাল ভ্রমণপ্রেমীদের জন্য এনে দিচ্ছে অভিজ্ঞতার এক নতুন দিগন্ত। এ বছরের গন্তব্যগুলো শুধু চোখ জুড়ানো সৌন্দর্যই নয়, বরং সংস্কৃতি, পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনের সঙ্গে গভীর সংযোগের সুযোগও করে দিচ্ছে।
দব্রোভনিক যেমন চিরচেনা আকর্ষণ, তেমনি ভিড়ের বাইরে দাঁড়িয়ে থাকা মন্টেনেগ্রোর উপকূলীয় শহরগুলোও কম নয়। পাহাড়ঘেরা সাগরতীর, নতুন হাইকিং ট্রেইল এবং ঐতিহ্যবাহী কমিউনিটির সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে এটি হয়ে উঠছে বিকল্প ইউরোপের এক অনন্য ঠিকানা।
আবার বুয়েনাস আইরেস থেকে জলপথ পেরোলেই পৌঁছানো যায় উরুগুয়ের মন্টেভিডিওতে সবুজ, শান্ত ও শিল্পমনস্ক এক শহর। এখানে টাঙ্গো, বিশ্বমানের স্টেক আর ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া আলাদা অভিজ্ঞতা এনে দেয়। রোমের মতো চিরন্তন শহরের ভিড় এড়িয়ে ইতিহাসে ডুব দিতে চাইলে আলজেরিয়ার প্রাচীন রোমান ধ্বংসাবশেষ হতে পারে চমৎকার বিকল্প।
এই ভ্রমণ গাইডে এমন ২০টি গন্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে ভ্রমণ মানে কেবল দেখা নয়—বরং শেখা, অনুভব করা এবং দায়িত্বশীলভাবে পৃথিবীর পাশে দাঁড়ানো। তালিকা তৈরিতে মতামত দিয়েছেন আন্তর্জাতিক ভ্রমণ সাংবাদিক, ট্যুরিজম বিশেষজ্ঞ ও সাস্টেনেবল ট্রাভেল আন্দোলনের নেতৃত্বদানকারীরা।
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
আধুনিক সংস্কৃতি ও থিম পার্কের নতুন অভিজ্ঞতার জন্য
মরুভূমির শহর আবুধাবি এখন সংস্কৃতির এক নতুন কেন্দ্র। লুভর আবুধাবির সাফল্যের পর সাদিয়াত কালচারাল জেলায় যুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম ডিজিটাল আর্ট মিউজিয়াম টিমল্যাব ফেনোমেনা এবং জায়েদ ন্যাশনাল মিউজিয়াম। এখানেই তুলে ধরা হয়েছে দেশের ইতিহাস, ইসলামিক ঐতিহ্য ও শেখ জায়েদের রাষ্ট্রদর্শন।
এদিকে ইয়াস আইল্যান্ডে ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ড, ইয়াস ওয়াটারওয়ার্ল্ডের নতুন রাইড এবং মধ্যপ্রাচ্যের প্রথম ডিজনিল্যান্ড আবুধাবিকে পরিবারভিত্তিক ভ্রমণের জন্যও আকর্ষণীয় করে তুলেছে।

আলজেরিয়া
রোমান ধ্বংসাবশেষ, সাহারা মরুভূমি ও ইতিহাসের নীরব সৌন্দর্য। উত্তর আফ্রিকার এই দেশটি ধীরে ধীরে খুলে দিচ্ছে তার ঐতিহ্যের দরজা। সহজ ভিসা নীতি ও নতুন ফ্লাইট সংযোগ আলজেরিয়াকে পর্যটকদের জন্য আরও সহজলভ্য করেছে।
আলজিয়ার্সের উপকূল, কনস্টান্টিনের ইউনেস্কো স্বীকৃত স্থাপনা, টিমগাদ ও জেমিলার রোমান ধ্বংসাবশেষ ইতিহাসপ্রেমীদের জন্য অনন্য। সাহারা মরুভূমির প্রবেশদ্বার জ্যানেট থেকে শুরু করা যায় রোমাঞ্চকর মরু অভিযান।
চিলি, কলচাগুয়া ভ্যালি
সান্তিয়াগো থেকে মাত্র দুই ঘণ্টা দূরে কলচাগুয়া ভ্যালি পরিচিত তার ওয়াইন ক্ষেত্র, ঐতিহ্যবাহী হ্যাসিয়েন্ডা ও পাহাড়ি পথের জন্য। আঙ্গুর ক্ষেতের মাঝখানে বিলাসবহুল ভিলায় রাত কাটানো, রোডিও দেখা, তারামণ্ডল পর্যবেক্ষণ কিংবা স্থানীয় বাজার ঘুরে দেখা। সব মিলিয়ে এটি চিলির গ্রামবাংলার এক আধুনিক রূপ।
কুক দ্বীপপুঞ্জ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের রারোটোঙ্গা দ্বীপ যেন স্বপ্নের মতো এক জগৎ। এর বাইরে ছড়িয়ে থাকা আরও ১৩টি দ্বীপে পাওয়া যায় প্রায় অক্ষত প্রকৃতি ও স্বতন্ত্র সংস্কৃতি। ২০২৬ সালে পরিবেশবান্ধব উদ্যোগ ও সাংস্কৃতিক সংরক্ষণ কর্মসূচি আরও বিস্তৃত হচ্ছে।
কোস্টারি
কারেইনফরেস্ট, আগ্নেয়গিরি, প্যাসিফিক উপকূল আর অবিশ্বাস্য বন্যপ্রাণী—সব এক দেশেই। কোস্টারিকা ২০২৬ সালে সুরক্ষিত এলাকা সম্প্রসারণ ও কমিউনিটিভিত্তিক ইকো-ট্যুরিজমে আরও বিনিয়োগ করছে।
স্কটল্যান্ড, হেব্রাইডিস দ্বীপপুঞ্জ
লুইস, ব্যারারা ও আইলেই দ্বীপে প্রাচীন স্মারক, নতুন হুইস্কি ডিস্টিলারি আর নীরব প্রকৃতির অপূর্ব মেলবন্ধন দেখা যায়।
জাপান, ইশিকাওয়া
ঐতিহ্যবাহী কারুশিল্প ও সাকের স্বাদ নিতে যেতে হবে জাপান। ২০২৪ সালের ভূমিকম্পের পর নোটো উপদ্বীপ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। পরিবার-পরিচালিত ইন্সে থাকা ও স্থানীয় হস্তশিল্প ব্যবহারের মাধ্যমে ভ্রমণকারীরা পুনর্গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
ইন্দোনেশিয়া, কমোডো দ্বীপপুঞ্জপ্রাগৈতিহাসিক কমোডো ড্রাগন, মন্টা রে আর প্রবাল প্রাচীরের রাজ্যে সঠিক নিয়ন্ত্রিত পর্যটন ও ইকো-লজ ব্যবস্থা পরিবেশ সংরক্ষণে সহায়ক হচ্ছে।

লোরেতো, মেক্সিকো: সমুদ্র ও বন্যপ্রাণী সংরক্ষণ
মন্টেনেগ্রো: কোতার উপসাগর ও পাহাড়ি হাইকিং
ওরেগন কোস্ট, যুক্তরাষ্ট্র: সাইক্লিং ও নাটকীয় উপকূল
ওউলু, ফিনল্যান্ড: আর্কটিক সংস্কৃতি ও সৃজনশীল উৎসব
ফিলাডেলফিয়া: ২৫০ বছর পূর্তি উদযাপন
ফ্নোম পেন: টেকসই পর্যটন ও নতুন বিমানবন্দর
গুইমারায়েস: ইউরোপীয় সবুজ রাজধানী
সামবুরু, কেনিয়া: বিরল বন্যপ্রাণী ও তারা দেখা
সান্টো ডমিংগো: উৎসব ও ইতিহাস
স্লোকান ভ্যালি, কানাডা: ঐতিহাসিক হাইকিং ট্রেইল
উলুরু, অস্ট্রেলিয়া: পবিত্র আদিবাসী ভূমি
উরুগুয়ে: লেগুন, স্টেক ও সাস্টেনেবল জীবনধারা
এই গন্তব্যগুলো দেখায় কীভাবে ভ্রমণ হতে পারে শেখার মাধ্যম, সংস্কৃতির সেতুবন্ধন এবং পরিবেশ রক্ষার অংশীদার। পাহাড়ের পথে হাঁটা হোক বা সমুদ্রের নীল জলে ডুবে থাকা সচেতন ভ্রমণই আগামী পৃথিবীকে সুন্দর রাখার চাবিকাঠি।



