বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
নারী

মুহূর্তে জানা যাবে ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

Untitled-2

অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি দিন দিন বেড়ে চলেছে। এই ছবি এতটাই বাস্তবসম্মত হয় যে সহজে চেনা যায় না। বিশেষত নারীদের ছবি অনলাইনে সহজে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় তাদের বাজে বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়।

এমন পরিস্থিতিতে গুুগল জানিয়েছে, ভুয়া ছবি ছড়ানোর ঝুঁকি বাড়ায় ভুল তথ্য, মানহানি এবং সামাজিক বিভ্রান্তি। তাই জেমিনি অ্যাপে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যবহার করে গুগলের তৈরি এআই ছবি শনাক্ত করা সম্ভব।

যেকোনো ছবির সত্যতা যাচাই করতে, ব্যবহারকারীকে জেমিনি অ্যাপে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করতে হবে, “ওয়াজ দিস ক্রিয়েটেড বাই গুগল এআই?” বা “ইজ দিস এআই জেনারেটেড?”। যদি ছবিটি এআই দিয়ে তৈরি হয়ে থাকে, জেমিনি তার জলছাপ শনাক্ত করে ছবির উৎস এবং কেন চিহ্নিত হলো তা সংক্ষেপে জানাবে।

গুগল জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে সহজেই বোঝা যাবে কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদনা হয়েছে কি না।