‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিতর্কে রাশমিকা

দক্ষিণী সিনেমার পরিচিত নায়িকা ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি এক টক শো-তে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।
জগপতি বাবুর শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে আলাপের সময় রাশমিকা বলেন,“পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে তারা নারীরা মাসের এই সময়ে যে তীব্র ব্যথা অনুভব করেন, তা অনুভব করতে পারে।”
এই মন্তব্য প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে তা নিয়ে সমালোচনা এবং সমর্থনের আলোড়ন শুরু হয়েছে।

এদিকে রাশমিকার বক্তব্যটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন।
রাশমিকার এক ভক্ত ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই শো-এর একটি ক্লিপ শেয়ার করে নিয়ে অভিনেত্রীর মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন।
সেই পোস্টের জবাবে অভিনেত্রী নিজের হতাশা প্রকাশ করে লেখেন, ‘এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।’



