২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

গ্রামীণফোনের ‘ফিউচার মেকার্স’: শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে নতুন দিগন্ত

Untitled-1

গ্রামীণফোনের আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের প্রথম জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচার মেকার্স’-এর গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরার একটি অনন্য সুযোগ তৈরি করেছে।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ মেধাবীদের এমন প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে অনুপ্রাণিত করা, যা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।

গ্র্যান্ড ফিনালে ‘ইশারা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর’ প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন হয়েছে টিম ওয়াটার মেলন। ‘এআই ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্ম’ প্রকল্পের জন্য প্রথম রানারআপ হয়েছে টিম ওপিয়ন। আর দ্বিতীয় রানারআপ হয়েছে টিম সিন্যাপজ (প্রকল্প: এআই ইনক্লুশন ফর ডিফারেন্টলি অ্যাবলড লার্নারস) এবং টিম লাস্তা (প্রকল্প: দিশা: ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থ্রো এআই)—যৌথভাবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আমরা যখন এআইনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, তখন তরুণ প্রজন্মকে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রয়োজনীয় দক্ষতা ও মানসিকতা অর্জনে সহায়তা করা অত্যন্ত জরুরি।”

Advertisements