মেসেঞ্জারে কবুল বললেই কি বিয়ে হয়ে যায়?

মেসেঞ্জার বা অন্য কোনো অনলাইন যোগাযোগমাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে বর-কনে উভয়ে সম্মতি জানিয়ে তিনবার ‘কবুল’ বললে কি ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হবে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে। ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, শুধু মেসেঞ্জারে কবুল বললেই বিয়ে সহিহ হয় না।
ইসলামে বিয়ে সম্পন্ন হওয়ার অন্যতম শর্ত হলো, শরিয়তসম্মত সাক্ষীদের একই মজলিসে উপস্থিত থেকে বর ও কনের ইজাব-কবুল শোনা। এ শর্ত পূরণ না হলে বিবাহ বৈধ হয় না।
ফকীহ মোল্লা খসরু (রহ.)-এর মতে, বিয়ের জন্য দুইজন স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও বিবেকসম্পন্ন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর উপস্থিতি জরুরি। তাঁদের একই সঙ্গে বর-কনের ইজাব-কবুল শুনতে হবে।
মেসেঞ্জার, টেলিফোনসহ এ ধরনের যোগাযোগমাধ্যমে বিয়ের ক্ষেত্রে সাক্ষীদের একই মজলিসে উপস্থিত থেকে ইজাব-কবুল শোনার শর্ত পূরণ হয় না। এ কারণে সমসাময়িক ফকীহদের মতে, এসব মাধ্যম ব্যবহার করে সরাসরি বিয়ে সম্পন্ন করা সহিহ নয়।
আন্তর্জাতিক ফিকহ একাডেমি মাজমাউল ফিকহিল ইসলামি, জেদ্দার ৫২ নম্বর সিদ্ধান্তেও বলা হয়েছে, টেলিগ্রাম, ফ্যাক্স, কম্পিউটার, টেলিফোন কিংবা ওয়্যারলেসের মাধ্যমে বিয়ে সহিহ হবে না। কারণ, বিয়ের মজলিসে সাক্ষীদের উপস্থিত থাকা শর্ত।
সুতরাং মেসেঞ্জার গ্রুপে বর-কনে সম্মতি জানিয়ে তিনবার কবুল বললেও এবং সেখানে দুজন সাক্ষী থাকলেও শরিয়তের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হবে না। বৈ



