২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

প্রথম দিনেই রেকর্ড আয়, জিটিএ সিক্সের বিক্রি ছাড়াল ৩৮০ কোটি ডলার

7_EC4Jxiv

ভিডিও গেমের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) সিরিজের ষষ্ঠ সংস্করণ ‘জিটিএ সিক্স’। গেমটির বিক্রি ৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলার ছাড়িয়েছে। শুধু ভিডিও গেম নয়, বিনোদন শিল্পের অন্যান্য মাধ্যমের মধ্যেও প্রথম দিনের আয়ের হিসাবে নতুন রেকর্ড গড়েছে এটি।

শুক্রবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে জিটিএ নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, আগাম অর্ডার ও বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে গেমটির আয় হয়েছে প্রায় ২৩৬ কোটি ডলার।

এর আগে ভিডিও গেমের ইতিহাসে উদ্বোধনী বিক্রির রেকর্ড ছিল জিটিএ সিরিজের পঞ্চম সংস্করণ ‘জিটিএ ফাইভ’-এর দখলে। ১৩ বছর আগে মুক্তি পাওয়া গেমটি প্রথম পাঁচ দিনে আয় করেছিল ১১৫ কোটি ডলার। তবে জিটিএ সিক্স প্রথম দিনেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিশাল অঙ্কের এই আয় গেমিং শিল্পে জিটিএ সিরিজের জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। খবর বিবিসির।

Advertisements