১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

শীতে সুস্থ থাকবেন যেভাবে

11-SM681122

এবারের শীতটা আসলেই একটু ভিন্ন। পরিমাণের থেকে ঠান্ডা মনে হয় একটু বেশি। এই সময়টায় সর্দি-কাশি, ত্বক শুষ্ক হওয়া, অলস লাগা এসব যেন নিয়মিত সঙ্গী। তবে কিছু অভ্যাস বদলালেই পুরো শীতটা কাটতে পারে ঝামেলা ছাড়াই।চলুন জেনে নিই শীতে ভালো থাকার সহজ কিছু উপায়।

দৈনন্দিন খাবারে পুষ্টির ভারসাম্য – শরীর গরম রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খুব জরুরি। শাকসবজি, তাজা ফল, ডিম, মাছ, মুরগি, দুধ ও বাদাম খাবেন নিয়মিত। বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা, পেয়ারা, লেবু শরীরকে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করে।

ব্যায়াম চালিয়ে যান – শীতের সকালে বিছানা ছাড়তে ইচ্ছে হয় না ঠিকই তবু ব্যায়াম থামিয়ে দেবেন না। প্রতিদিন অন্তত ২০–৩০ মিনিট হাঁটা, যোগব্যায়াম বা হালকা অনুশীলন শরীরকে উষ্ণ রাখে এবং মনও চাঙ্গা থাকে।

পর্যাপ্ত পানি পান – শীতে তৃষ্ণা কম লাগে, তাই পানি খাওয়াও কমে যায়। কিন্তু শরীরের বিভিন্ন কার্যপ্রক্রিয়া ঠিক রাখতে নিয়মিত পানি পান জরুরি। এতে ত্বকও থাকে সতেজ ও নরম।

ত্বক ও ঠোঁটের যত্ন – ঠান্ডা বাতাসে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই ময়েশ্চারাইজার ও লিপ বাম ব্যবহার করুন। বাইরে গেলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না, কারণ শীতের রোদেও সমস্যা হতে পারে।ভালো ঘুম আবশ্যক – পর্যাপ্ত ঘুম শরীর ও মনের জন্য প্রয়োজনীয়। ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন।

রোদে কিছুক্ষণ সময় কাটান – শীতের রোদ শরীরের জন্য বেশ উপকারী। প্রতিদিন অন্তত ১৫–২০ মিনিট রোদে থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড় ও ইমিউন সিস্টেমকে শক্ত রাখে।

প্রয়োজনে ডাক্তার দেখান – শীতের সময় হাঁপানি, ফ্লু, গলা ব্যথা বা জয়েন্টের সমস্যা বাড়তে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ নিলে বড় কোনো ঝুঁকি থাকে না।

শীত মানেই আরাম আর উৎসবের মৌসুম। তবে নিজের যত্ন ভুলে গেলে মজা মাটি। স্বাস্থ্যকর খাবার, সঠিক ঘুম, পর্যাপ্ত পানি আর সামান্য যত্ন। এই চারেই কাটবে আনন্দদায়ক পুরো শীতকাল!

Advertisements