বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৮ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

চুল দ্রুত বড় হতে দুধ নাকি টক দই?

Picsart_25-11-07_14-05-59-592

বাঙালি ঘরে দুধ ও দই দুটি উপাদানই খুব পরিচিত। খাবারের পাশাপাশি চুলের যত্নেও এগুলোর ব্যবহার বহুদিনের। কিন্তু প্রশ্ন হলো, চুল দ্রুত বাড়ানো ও ঘন করার ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর? অনেকেই বলেন, দুটোই ভালো। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন কার্যকারিতায় দুটির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

দুধ – দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও ল্যাকটিক অ্যাসিড। মাথার ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজ করতে এটি দারুণভাবে কাজ করে। নিয়মিত চুলে দুধ ব্যবহার করলে রুক্ষতা কমে, চুল হয় নরম ও মসৃণ, জমে থাকা খুশকি দূর হয় এবং মাথার ত্বক পানির মতো আর্দ্রতা পায়।

যাদের চুল অতিরিক্ত শুকনো, দুইমুখো ও ক্ষতিগ্রস্ত তাদের জন্য দুধ একটি প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে। দুধের সঙ্গে মধু, কলা বা অ্যালোভেরা মিশিয়ে হেয়ার মাস্ক করলে আরও ভালো ফল পাওয়া যায়। তবে একটি বিষয় পরিষ্কার দুধে চুল ঝলমলে দেখায় ঠিকই। কিন্তু নতুন চুল গজাতে এটি তেমন ভূমিকা রাখে না।

টক দই – চুলের বৃদ্ধির ক্ষেত্রে টক দই হলো গেমচেঞ্জার। এতে আছে প্রোবায়োটিকস, জিংক, ভিটামিন বি৫ এবং প্রোটিন। এগুলো মাথার ত্বকের সংক্রমণ কমায়, স্ক্যাল্প ঠান্ডা রাখে এবং চুলের ফলিকল শক্ত করে। ফলে নতুন চুল গজায়, চুলের ঘনত্ব বাড়ে, খুশকি কমে, চুলের গোড়া মজবুত হয়।

টক দইয়ের সঙ্গে আমলকী গুঁড়া, মেথি বা নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক করলে ফল আরও ভালো হয়। ডিমের সঙ্গে টক দইয়ের কম্বিনেশন ঘন, শক্ত চুল গঠনে বিশেষ সহায়ক।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

কোনটি বেছে নেবেন?

চুলে যদি নরম, চকচকে লুক চান তাহলে দুধ বেছে নিতে পারেন। অন্যদিকে লম্বা, ঘন ও মজবুত চুলের জন্য বেছে নিন টক দই। দুধ মূলত চুলের বাহ্যিক সৌন্দর্যে কাজ করে, আর টক দই ভিতর থেকে চুলকে শক্তিশালী করে।চুলে দুধ ব্যবহার করবেন যেভাবেআধা কাপ দুধ একটু গরম করে নিন। তুলা বা স্প্রে বোতল দিয়ে চুল ও স্ক্যাল্পে লাগান। ১৫–২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। সপ্তাহে ১ বার ব্যবহার যথেষ্ট। এটি বিশেষ করে কোঁকড়ানো চুলের জন্য ভালো।

চুলে টক দই ব্যবহার করবেন যেভাবে৩ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মেশান। গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে ভালো ফল মিলবে।চুল যতই সিল্কি হোক, যদি ঘন না হয় আসল সৌন্দর্য ফুটে ওঠে না। তাই দ্রুত চুল বাড়ানো, চুল পড়া কমানো ও ঘনত্ব আনার জন্য টক দইই বেশি কার্যকর। আর চুল যদি খুব শুষ্ক হয় দুধ সাহায্য করবে।চুলের প্রয়োজন অনুযায়ী বেছে নিন, নিয়মিত ব্যবহার করুন। ফল মিলবে হাতের মুঠোয়!