বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
নারী

নারী বিশ্বকাপে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা মারুফার

b0eb7fb7-8681-44bc-8d92-9a7b96d17207

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচে দর্শকদের চোখে ধরা পড়ে এক বিশেষ দৃশ্য—মাঠে একসঙ্গে বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার ও বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে আয়ুষ্মান উপস্থিত ছিলেন ম্যাচে, আর সেখানে তাঁর সঙ্গে দেখা হয় মারুফার।

বুধবার মারুফা নিজের ফেসবুকে আয়ুষ্মানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন উচ্ছ্বসিত ভঙ্গিতে। মাত্র দুই ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাক্ট পড়ে ১৪ হাজারের বেশি, মন্তব্যের ঘরও ভরে যায় শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, ‘মারুফা, বাংলাদেশের প্রতিচ্ছবি’, আবার কেউ আয়ুষ্মানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ও গায়ক।’

২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আয়ুষ্মান খুরানা। শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন। ম্যাচ শুরুর আগে তিনি ট্রফির সঙ্গে ফটোসেশনে যোগ দেন এবং ‘শিশুদের কাছে অঙ্গীকার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়নের পক্ষে সবার সমর্থন কামনা করেন।

এই উদ্যোগ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, “ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকারের জন্য ইউনিসেফ ও আইসিসির এই অংশীদারত্বকে সমর্থন জানাতে পেরে আমি সম্মানিত।”

Advertisements

এদিকে, সিনেমার পর্দায়ও ব্যস্ত সময় কাটছে এই অভিনেতার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘থামা’, যা ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সংযোজন। আদিত্য সরপোতদারের পরিচালনায় নির্মিত ছবিটিতে রয়েছে ভয়, হাসি ও রোমান্সের দারুণ মিশেল। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

Advertisements